বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য সাধারণ এবং টেকনিক্যাল ট্রেডে(টিটি) সৈনিক পদে যোগদানের একটি চমৎকার সুযোগ এসেছে। সম্প্রতি প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো:
১. আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখসমূহ
এই নিয়োগের আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন শুরু হয়েছে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো ২৫ জানুয়ারি ২০২৬। আগ্রহী প্রার্থীদের অবশ্যই এই সময়ের মধ্যে নির্ধারিত ফি বাবদ ৩০০ টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে।
২. শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
সৈনিক পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবক প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষার ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উওীর্ণ হতে হবে।
টেকনিক্যাল ট্রেডের ক্ষেএে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা বা সার্টিফিকেট থাকা আবশ্যক।
বয়সসীমার ক্ষেত্রে, ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। । তবে, কেবল ড্রাইভার ট্রেডের প্রার্থীরা ১৮ থেকে ২১ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, এই পদে শুধুমাত্র অবিবাহিত প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩. শারীরিক মানদণ্ড ও আবশ্যিক শর্ত
Also Read
- BRDB Job Circular 2025 | পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ (৪২৪পদে)
- NBR Job Circular 2024 জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ (৪৩ পদে)
- DLRS Job Circular 2024 | ভূমি রেকর্ড ও জরিপ নিয়োগ(৩০১৭পদ)
- Bangladesh Air Force Job Circular 2024 বাংলাদেশ বিমান বাহিনী চাকরি
- DMTCL Job Circular 2024 ঢাকা মেট্রোরেল নিয়োগ বিজ্ঞপ্তি (২১৮ পদে)
সেনাবাহিনীতে চাকরির জন্য শারীরিক সক্ষমতা একটি মৌলিক প্রয়োজন। পুরুষ প্রার্থীর জন্য ন্যূনতম উচ্চতা হতে হবে ১.৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি), এবং ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। পুরুষদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) হতে হবে। অন্যদিকে, মহিলা প্রার্থীর জন্য ন্যূনতম উচ্চতা ১.৬০ মিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ ফুট ১ ইঞ্চি), এবং ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড)। সকল প্রার্থীর জন্য কমপক্ষে ৫০ মিটার সাঁতার জানা অত্যাবশ্যক।
৪. নির্বাচন প্রক্রিয়া এবং সুযোগ -সুবিধা
প্রার্থীদের কয়েকটি ধাপে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে:
প্রাথমিক বাছাই: স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক যোগ্যতার যাচাই।
লিখিত পরীক্ষা: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে পরীক্ষা।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা: টেকনিক্যাল ট্রেডের জন্য ব্যবহারিক পরীক্ষা এবং সবার জন্য চূড়ান্ত সাক্ষাৎকার।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা সামরিক বাহিনীর একজন সদস্য হিসেবে সরকারি বেতন স্কেল ৮৮০০-১৬০০০ টাকা সহ অন্যান্য বিশেষ সুযোগ-সুবিধা যেমন—বিনামূল্যে চিকিৎসা, রেশন, বাসস্থান এবং দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাবেন।
এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সেবায় গৌরবময় কর্মজীবন শুরু করার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।







