গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকৌশলী অধিদপ্তর,বা গনপূর্ত অধিদপ্তর (PUBLIC WORKS DEPARTMENT -PWD) দেশের অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অধিদপ্তর সম্প্রতি তাদের পূর্ত ও গণপূত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত রাখার,জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
এই বিজ্ঞপ্তিটি শুধুমাএ একটি চাকরির খবর ছিল না,বরং এটি ছিল একযোগে বিপুল সংখ্যক,অথার্ৎ ৮২১ টি পদে দেশের স্থায়ী নাগরিকদের (পুরুষ ও মহিলা) জন্য সরকারি চাকরিতে যোগদানের একটি বিশাল সুযোগ।
★ পদসমূহ ও শূন্যপদের সংখ্যাঃ
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৮২১টি পদে নিয়োগ দেওয়া হবে। নিচে বিস্তারিতভাবে পদ, বেতন স্কেল ও যোগ্যতা দেওয়া হলোঃ
→ সহকারী হিসাবরক্ষক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ২৬টি
Also Read
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
→ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৬৭৬টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা:
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে।
কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
★ হিসাব সহকারীঃ
পদ সংখ্যা: ১১৯টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা:
মাধ্যমিক বা সমমান পাস।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
➡ মোট পদ সংখ্যা: ৮২১টি
আবেদন করার সময়সীমাঃ
আবেদন শুরুর তারিখ: ০১ অক্টোবর ২০২৫ সকাল ১০:০০ টা
আবেদন শেষের তারিখ: ৩১ অক্টোবর ২০২৫ বিকেল ৫:০০ টা পর্যন্ত
★ নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই সময়মতো আবেদন সম্পন্ন করুন।
অনলাইনে আবেদন করার নিয়মঃ
প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে https://recruitment.pwd.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে।
১️ প্রথমে ওয়েবসাইটে গিয়ে “Apply Now” বোতামে ক্লিক করুন।
২️ প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখসহ সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৩️ সাম্প্রতিক রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) আপলোড করতে হবে।
৪️ ছবি ও স্বাক্ষরের সর্বাধিক ফাইল সাইজ হবে ১০০ কেবি।
৫️ ফরম পূরণের পর প্রার্থী একটি Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করবেন।
৬️ এরপর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে আবেদন ফি পরিশোধ করতে হবে।
★আবেদন ফি জমা দেওয়ার নিয়মঃ
ফি প্রদানের জন্য প্রার্থীদের টেলিটক নম্বর থেকে দুইটি SMS পাঠাতে হবে।
প্রথম SMS:PWD User ID
Send to 16222
উদাহরণ: PWD ABCDEF send to 16222
Reply এ আবেদন ফি ও একটি PIN নম্বর পাওয়া যাবে।
★ দ্বিতীয় SMS:
PWD YES PIN
Send to 16222
উদাহরণ: PWD YES 12345678 send to 16222
ফি পরিশোধ সফল হলে নিশ্চিতকরণ বার্তা পাবেন অর্থাৎ আবেদন সম্পন্ন।
↓
★ পরীক্ষার প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ নির্দেশনা
আবেদনকারীদের প্রাথমিকভাবে লিখিত পরীক্ষা (MCQ) নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা দিতে পারবেন।
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে www.pwd.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদনপত্রে ভুল বা ভুয়া তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনসহ আবেদন করতে হবে।
নির্বাচিত প্রার্থীদেরকে সারাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে।
★ যোগাযোগ ও সহায়তা
অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে বা টেকনিক্যাল সহায়তার জন্য যোগাযোগ করা যাবে
www.pwd.gov.bd
অফিসিয়াল ইমেইল বা ওয়েবসাইটের হেল্প সেকশনে যোগাযোগের অপশন থাকবে।
★ সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্য
বিষয় সময়সীমাঃ
আবেদন শুরুর তারিখ ০১ অক্টোবর ২০২৫ সকাল ১০:০০ টা
আবেদন শেষের তারিখ ৩১ অক্টোবর ২০২৫ বিকেল ৫:০০ টা
আবেদন মাধ্যম শুধুমাত্র অনলাইন
ওয়েবসাইট https://recruitment.pwd.gov.bd
আবেদন ফি প্রদান টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে।







