দেশের সেবায় নিয়োজিত হওয়ার এক অসাধারণ, সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ( আনসার ভিডিপি),। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা,ও জননিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই বাহিনীতে সম্প্রতি রাজস্ব খাতভুক্ত “গাড়িচালক” পদে বিপুল সংখ্যক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, দেশপ্রেমিক ও যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাচ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।।
এক নজরে নিয়োগ তথ্যঃ
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পদের নামঃ গাড়িচালক (গ্রেড-১৫ ও গ্রেড-১৬)
পদের সংখ্যাঃ৬৭ (সাঁইষট্টি)টি
আবেদনের মাধ্যমঃ অনলাইন
আবেদন শুরুঃ১৪ অক্টোবর ২০২৫ খ্রি.
Also Read
আবেদনের শেষ তারিখঃ ০৩ নভেম্বর ২০২৫ খ্রি.
আবেদন ফিঃ ২০০/- (দুইশত) টাকা
ওয়েবসাইটঃ www.ansarvdp.gov.bd
পদের নাম ও যোগ্যতা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে গাড়িচালক পদে মোট ৬৭ (সাঁইষট্টি) জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদটি দুইটি গ্রেডে বিভক্ত: গ্রেড-১৫ ও গ্রেড-১৬।
গ্রেড-১৬ঃ
পদের নাম: গাড়িচালক
শিক্ষাগত যোগ্যতা ও লাইসেন্স: কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে অবশ্যই হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স-এর অধিকারী হতে হবে।
গ্রেড-১৫ঃ
পদের নাম: গাড়িচালক
শিক্ষাগত যোগ্যতা ও লাইসেন্স: কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে অবশ্যই ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স-এর অধিকারী হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ এই নিয়োগে অগ্রাধিকার পাবেন।
আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না।
★ আবেদন শুরুর তারিখ: ১৪ অক্টোবর ২০২৫ খ্রি.
→ আবেদনের শেষ তারিখ: ০৩ নভেম্বর ২০২৫ খ্রি.
আবেদনের পদ্ধতি:
- প্রথমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট www.ansarvdp.gov.bd-এ প্রবেশ করতে হবে।
- ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ লিংকের আওতায় আগত/নতুন গাড়িচালক (১৫ ও ১৬ গ্রেড)-এর নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন ফরমটি পূরণ করতে হবে।
- আবেদন ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা অনলাইনে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখতে হবে।
সাহায্যের জন্য যোগাযোগ:
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসার জন্য প্রতিদিন সকাল ১০.০০ টা হতে রাত ১০.০০ টা পর্যন্ত মোবাইল নম্বর ০১৫৫১২২২২৩৩-এ যোগাযোগ করা যেতে পারে।
বয়সসীমা ও বিশেষ সুযোগঃ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১২/১০/২০২৫ খ্রি.-এ প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বিশেষ সুযোগঃ
★ বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র/কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই সুযোগ লাভের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল/সাময়িক সনদপত্র এবং সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
★ ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষের সনদপত্র প্রদান করতে হবে।
প্রার্থীর জন্য প্রয়োজনীয় শর্তাবলি ও নির্দেশিকা
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি-বিধান ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
আবেদনকারীকে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিশ্চিত করতে হবে:
★ প্রয়োজনীয় কাগজপত্র: লিখিত ও মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতার সনদ, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র এবং অন্যান্য সকল প্রয়োজনীয় ডকুমেন্টের মূল কপি ও সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
★ প্রতারণা থেকে সাবধানতা: নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। চাকরি লাভের প্রলোভন দেখিয়ে কোনো দালাল চক্র বা প্রতারকের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে। আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে চাকরি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
★ পরীক্ষা: লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ বা ভ্রমণ ভাতা প্রদান করা হবে না।
★ কর্তৃপক্ষের ক্ষমতা: নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোনো প্রার্থীর আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করা দেশ সেবার একটি মহান সুযোগ। যারা দেশের জন্য কাজ করতে আগ্রহী এবং উল্লেখিত যোগ্যতাসমূহ পূরণ করেন, তাদের সকলকে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।







