Join us on Facebook

Join Now

Join us on Whatsapp

Join Now

Join us on Telegram

Join Now

Join us on YouTube

Join Now

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Rate this post

বাংলাদেশ বিমান বাহিনীর মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বেসামরিক পদে চাকরি করার সুযোগ পাওয়ার এক বিরাট সম্মানের বিষয়। এই প্রতিষ্ঠানের অংশ হয়ে আপনি,যেমন দেশের সেবায় সরাসরি অবদান রাখতে পারেন,তেমনি নিজের একটি উজ্জ্বল ও নিরাপদ ভবিষ্যৎ ও নিশ্চিত করতে পারেন।

বাংলাদেশ, বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে নিম্নলিখিত বেসামরিক শূন্য, পদসমূহে অস্থায়ী ভিওিতে ( শর্তসাপেক্ষে স্হায়ীকরণের সুযোগ রয়েছে) জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন(online) আবেদন আব্হান করা হয়েছে।

এই নিয়োগ বিজ্ঞপ্তি মোট৫০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পদে ৩০৭ জন যোগ্য জনবল নিয়োগ দেওয়া হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা অনুযায়ী যেকোনো পদ বেচে নিয়ে আপনি এই প্রক্রিয়া অংশ নিতে পারেন।,

এক নজরে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগঃ ২০২৫

বিবরণ //তথ্য:
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর (কর্মচারী পরিদপ্তর, ঢাকা সেনা নিবাস)
চাকরির ধরনঃ সরকারি (রাজস্ব খাতের অধীন)
মোট পদের সংখ্যাঃ ৫০টি ক্যাটাগরি
মোট শূন্য পদঃ ৩০৭টি
আবেদন শুরুঃ ১৯ অক্টোবর ২০২৫, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখঃ ০৮ নভেম্বর ২০২৫, বিকাল ৫:০০ টা
আবেদনের মাধ্যমঃ অনলাইনে (Online)
আবেদনের ওয়েবসাইটঃ http://joinairforce-civ.baf.mil.bd

শূন্য পদসমূহের বিস্তারিত বিবরণ :

এই নিয়োগে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনার সুবিধার্থে পদগুলোকে কয়েকটি প্রধান ভাগে বিভক্ত করে নিচে উপস্থাপন করা হলো:

​★. উচ্চপদস্থ এবং দাপ্তরিক ক্যাটাগরি (Higher Graded Posts):

​১. উচ্চপদস্থ এবং দাপ্তরিক ক্যাটাগরি (স্নাতক/সমমান):
​সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (০২ টি): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে।
​স্টোর সুপারভাইজার (০১ টি): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
​কম্পিউটার অপারেটর (০২ টি): বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি।
​২. উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক ক্যাটাগরি:
​সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (০২ টি): উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষা, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপি ও মুদ্রাক্ষরের গতি।
​অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৮ টি): উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষা, কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও মুদ্রাক্ষরের গতি।
​ফায়ার ফাইটার (১০ টি): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
​ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (০৮ টি): মাধ্যমিক বা সমমানের পাশ, সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স বা অভিজ্ঞতা থাকতে হবে।
​৩. টেকনিক্যাল/ট্রেড ক্যাটাগরি:
​মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (MTD) (০৫ টি): জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) বা সমমানের পাশ এবং বৈধ হেভি/মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
​ট্রেডসম্যান/মিস্ত্রী ক্লাস-২: ইলেকট্রিক ফিটার, এমটি ফিটার, কার্পেন্টার, পেইন্টার, ওয়েল্ডার, ফিটার, ড্রাফটসম্যান গ্রেড-৩ সহ বিভিন্ন ট্রেডে মোট প্রায় ১০০টিরও বেশি পদ রয়েছে। সাধারণত মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট/অভিজ্ঞতা প্রয়োজন।
​৪. সাপোর্ট ও সাধারণ ক্যাটাগরি (SSC/JSC/সমমান):
​অফিস সহায়ক (২০ টি): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
​আয়া (০৬ টি) ও ক্লিনার/সুইপার (০২ টি): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
​নিরাপত্তা প্রহরী, মালী, লস্কর, মেস ওয়েটার সহ অসংখ্য পদে আবেদন করার সুযোগ আছে।

★. টেকনিক্যাল ও ড্রাইভিং ক্যাটাগরি (Technical & Driving Posts):​১. উচ্চ মাধ্যমিক (HSC) ও সমমান যোগ্যতার পদ:
​অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১১ নং):
​শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
​অন্যান্য শর্ত: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষরের গতি (বাংলা ও ইংরেজি) থাকতে হবে।
​পদের সংখ্যা: ১৮ টি
​ড্রাফটসম্যান গ্রেড-৩ (১৪ নং):
​শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
​অন্যান্য শর্ত: সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে।
​পদের সংখ্যা: ০২ টি
​২. মাধ্যমিক (SSC)/জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) যোগ্যতার পদ:
​মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (MTD) (১৭ নং):
​শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
​অন্যান্য শর্ত: বৈধ ড্রাইভিং লাইসেন্স (হেভি/মিডিয়াম) সহ কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
​পদের সংখ্যা: ০৫ টি
​ফায়ার ফাইটার (২৫ নং):
​শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
​অন্যান্য শর্ত: সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
​পদের সংখ্যা: ১০ টি
​মিস্ত্রী ক্লাস-২ (এমটি ফিটার) (৩১ নং):
​শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
​অন্যান্য শর্ত: সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
​পদের সংখ্যা: ০২ টি
​অন্যান্য টেকনিক্যাল/ট্রেডসম্যান/মিস্ত্রী পদ:
​পদসমূহ: ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, ফিটার, গ্রাউন্ড টেলার ইত্যাদি ট্রেডসম্যান/মিস্ত্রী পদে মোট প্রায় ৬৬টি শূন্যপদ রয়েছে।
​শিক্ষাগত যোগ্যতা: সাধারণত মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট/কাজে অভিজ্ঞতা প্রয়োজন।
​সাধারণ ও সাপোর্ট স্টাফ:
​পদসমূহ: নিরাপত্তা প্রহরী, মালী, লস্কর, অফিস সহায়ক, আয়া, ক্লিনার/সুইপার ইত্যাদি।
​শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

★. সাধারণ এবং সাপোর্ট ক্যাটাগরি (General & Support Posts):

মাধ্যমিক (SSC)/JSC ও সাপোর্ট ক্যাটাগরি:
​মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (MTD) (০৫ টি): জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স (হেভি/মিডিয়াম) সহ কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা।
​ফায়ার ফাইটার (১০ টি): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
​মিস্ত্রী ক্লাস-২ (এমটি ফিটার) (০২ টি): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট।
​অফিস সহায়ক (২০ টি): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
​আয়া (০৬ টি) ও ক্লিনার/সুইপার (০২ টি): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
​অন্যান্য সাপোর্ট স্টাফ: মালী, মেস ওয়েটার, নিরাপত্তা প্রহরী, লস্কর ইত্যাদি পদে মাধ্যমিক (SSC) বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের শর্তাবলী ও অন্যান্য নিয়মাবলীঃ

​১. বয়সসীমা:
• ​সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা ০৮ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
• ​মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
• ​বিভাগীয় প্রার্থীদের (নির্দিষ্ট পদসমূহের জন্য) বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

​২. আবেদন ফি:
​টেলিটক প্রি-পেইড মোবাইল ব্যবহার করে নিম্নোক্ত হারে পরীক্ষার ফি জমা দিতে হবে:
• ​১ থেকে ৫ নং ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য: ২০০/- টাকা।
• ​৬ থেকে ৬০ নং ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য: ১০০/- টাকা।
• ​ফি জমার শেষ তারিখ ও সময়: ০৮ নভেম্বর ২০২৫, বিকাল ৫:০০ টা।

​৩. আবেদন পদ্ধতি:

​আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
• ​প্রথমে http://joinairforce-civ.baf.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
• ​নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী রঙিন ছবি (300×300 pixel) এবং স্বাক্ষর (300×80 pixel) স্ক্যান করে আপলোড করুন।
• ​নির্দেশিকা অনুসরণ করে আবেদন ফরম পূরণ করুন এবং সাবমিট করার পর প্রাপ্ত Application ID ও Password ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিন।

​★ কেন বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেবেনঃ

​নিরাপদস্থিতিশীল সরকারি চাকরি: রাজস্ব খাতের এই পদগুলোতে চাকরি স্থায়ী হলে আপনার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত হবে।

​আকর্ষণীয় বেতন স্কেল: সরকারি বেতন কাঠামো অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

​পেনশনঅন্যান্য সুবিধা: সরকারি নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশনসহ সকল সুবিধা পাবেন।

​সুযোগ-সুবিধা: বিমান বাহিনীর সকল প্রাতিষ্ঠানিক সুবিধা, বাসস্থান ও চিকিৎসা সুবিধা (নিয়ম সাপেক্ষে) পাবেন।

​সম্মান: একটি জাতীয় প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে দেশের সেবায় সরাসরি অবদান রাখার সম্মানজনক সুযোগ।

এই সুযোগটি হাতছাড়া করবেন না, নিজেকে যোগ্য মনে করলে আর দেরি না করে দ্রুত অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Related Posts

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

চট্রগ্রাম সিটি কর্পোরেশন (CCC) নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment