রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (RPCL) হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB)-এর একটি উদ্যোগ এবং দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। ISO 9001:2015,ISO 14001:2015ও ISO 45001:2018সনদপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি দেশের বিদুৎ চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে।
RPCL বর্তমানে এর অপারেশন ও মেইনটেন্যান্স (OPERATION & MAINTENANCE-O&M) কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার জন্য একজন অত্যন্ত যোগ্য ও অভিজ্ঞ নির্বাহী পরিচালক পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করচে।
এটি একটি কৌশলগত (STRATEGIC-LEVEL) পদ যা প্রতিষ্ঠানের সামগ্রিক সফলতা ও দক্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পদ: নির্বাহী পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স)
• পদের সংখ্যা: ০১ (এক) টি
মূল দায়িত্ব ও কর্তব্য (Key Responsibilities)
নির্বাহী পরিচালক (O&M) সরাসরি ব্যবস্থাপনা পরিচালকের নিকট দায়বদ্ধ থাকবেন এবং কোম্পানির সকল অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রমের সামগ্রিক তদারকি করবেন। তাঁর প্রধান দায়িত্বগুলির মধ্যে রয়েছে:
• অপারেশন ও রক্ষণাবেক্ষণ কৌশল: দৈনিক অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রমের পরিকল্পনা, সমন্বয় ও তদারকি করা। প্ল্যান্টের সর্বোচ্চ ক্ষমতা নিশ্চিত করতে কৌশল এবং পদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়ন করা।
Also Read
• সরঞ্জাম ও সিস্টেমের উন্নয়ন: আধুনিক প্রযুক্তি ও সিস্টেম ব্যবহার করে প্ল্যান্টের সরঞ্জাম ও সম্পদের উন্নত রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ব্যবস্থা করা।
• জনবল ব্যবস্থাপনা: অপারেশন ও মেইনটেন্যান্স টিমের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা।
• প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ (Preventive Maintenance): বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কর্মসূচির পরিকল্পনা ও সময়সূচী প্রণয়ন এবং বাস্তবায়ন নিশ্চিত করা।
• মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ: বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে গুণগত মান (Quality Assurance), নিরাপত্তা (Safety), ও পরিবেশগত মানদণ্ড বজায় রাখা।
• কৌশলগত পরিকল্পনা: স্বল্প ও দীর্ঘমেয়াদী অপারেশনাল লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা।
★ শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা
আবেদনকারীকে নিম্নলিখিত ন্যূনতম যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে:
→. শিক্ষাগত যোগ্যতাঃ
• যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
• গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে, ফলাফলের মানদণ্ড বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মানুসারে হতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমমানের গ্রেড গ্রহণযোগ্য হবে না।
★. অভিজ্ঞতাঃ
প্রার্থীর নিম্নলিখিত যেকোনো একটি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:
• ১. সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায়: বিদ্যুৎ খাতে ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে (উপ-মহাব্যবস্থাপক- DGM বা সমমান এবং তার ঊর্ধ্বে) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• ২. বেসরকারি সংস্থায় (Private Sector): যদি কোনো বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকে, তবে বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে ৩ বছর সুপ্রতিষ্ঠিত সংস্থায় সিনিয়র ম্যানেজমেন্ট/নেতৃত্বের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• পাওয়ার সেক্টরে অপারেশন ও মেইনটেন্যান্সের ক্ষেত্রে বাস্তব ও প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে।
• পাবলিক প্রকিউরমেন্ট ও সংশ্লিষ্ট আইন-কানুন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
• কোম্পানি আইন, শ্রম আইন, TQM, TPM, কর্পোরেট গভর্নেন্স, ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
• সরকারের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি বিনিয়োগকারীদের সাথে আলোচনার দক্ষতা ও ব্যবসায়িক জ্ঞান (Business Acumen) একটি অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে।
বয়সসীমা ও চুক্তির মেয়াদঃ
• বয়স:
• ন্যূনতম: ৪৫ বছর
• সর্বোচ্চ: ৬০ বছর (আবেদনের শেষ তারিখে)
• চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা যোগ্য প্রার্থীর ক্ষেত্রে তার সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত আরও দুই মেয়াদে (প্রতি মেয়াদ ৩ বছর) বাড়ানো যেতে পারে।
বেতন ও ভাতাদি
• বেসিক পে: মাসিক ৳ ১,৪৯,০০০.০০ (এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা)।
• এছাড়াও, কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা যেমন – হাউস রেন্ট (বেসিকের ৫০%), উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, চিকিৎসা সুবিধা, ছুটি এনক্যাশমেন্ট এবং পরিবহন ভাতা প্রদান করা হবে। বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হতে পারে।
★আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে হবে:
১. ফর্ম সংগ্রহ: RPCL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.rpcl.gov.bd থেকে নির্ধারিত আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে।
২. ফর্ম পূরণ ও সংযুক্তি: আবেদন ফর্মটি পূরণ করে, সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র (NID), সকল একাডেমিক ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র দেখাতে হবে।
৩. জমা দেওয়া: পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র অফিস চলাকালীন (সকাল ৯:০০টা থেকে বিকাল ৫:০০টা) ১৮ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে:
জিএম (এইচআর ও অ্যাডমিন) অ্যাডল.,
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (RPCL),
লেভেল-৪, প্লট নং- ৫২, রোড নং- ২/এ, ব্লক-বি, নিকেতন, গুলশান, ঢাকা- ১২১২।
→ আবেদন ফি: এই পদে আবেদনের জন্য কোনো আবেদন ফি-র প্রয়োজন নেই।
★ বিশেষ দ্রষ্টব্য: খামের উপরে অবশ্যই “নির্বাহী পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) পদের জন্য আবেদন” স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
RPCL কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন বাতিল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার অধিকার সংরক্ষণ করে।







