দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা( NGO) এসকেএস ফাউন্ডেশন (SKS FOUNDATION) সম্প্রতি এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুংস্থাটি তাদের বিভিন্ন কর্মসূচির জন্য মোট ২৬৬ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে।
আপনি যদি একটি সম্মানজনক এনজিওতে কর্মজীবন গড়তে চান, তবে এটি আপনার জন্য এক সুবর্ণ সুযোগ। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ০৮ নভেম্বর ২০২৫ তারিখের,মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এক নজরে নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ
বিবরণ /তথ্য:
নিয়োগকারী সংস্থাঃ SKS Foundation (এসকেএস ফাউন্ডেশন)
প্রতিষ্ঠানের ধরণঃ জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)
Also Read
মোট শূন্যপদঃ ২৬৬ টি
পদের সংখ্যা (ক্যাটাগরি):০৬ টি
চাকরির ধরণঃ ফুল টাইম (Full Time)
আবেদনের শেষ তারিখঃ০৮ নভেম্বর ২০২৫
যোগাযোগের মাধ্যমঃ ইমেইল/ওয়েবসাইট (বিস্তারিত নিচে দেখুন)
পদসমূহের বিস্তারিত বিবরণঃ (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন)
এসকেএস ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। নিচে প্রতিটি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং সম্ভাব্য বেতন স্কেল তুলে ধরা হলো:
১. সমম্বয়কারী, প্রশাসন (০২ জন)
★ শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
★ অভিজ্ঞতা: কোনো বৃহৎ সংস্থায় কমপক্ষে ২ বছর সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত কোনো সংস্থায় প্রশাসন বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
★ বেতন ও সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন ও অন্যান্য ভাতাদি।
২. এরিয়া ম্যানেজার (৪০ জন)
★ শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
★ অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৩টি শাখা পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা এবং মোটরসাইকেল চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।
★ বেতন ও সুযোগ-সুবিধা: শিক্ষানবিসকালে ৩৫,৫০০/- থেকে ৩৮,০০০/- টাকা। স্থায়ীকরণের পর ৪২,০০০/- টাকা। এছাড়াও মোবাইল ভাতা, জ্বালানি ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য সুবিধা রয়েছে।
৩. শাখা ব্যবস্থাপক (৬০ জন)
★ শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
★ অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষ ও বৈধ মোটরসাইকেল চালনা লাইসেন্স থাকতে হবে।
★ বেতন ও সুযোগ-সুবিধা: শিক্ষানবিসকালে ৩১,৫০০/- টাকা থেকে ৩৫,০০০/- টাকা। স্থায়ীকরণের পর ৩৭,০০০/- টাকা। সাথে মোবাইল, জ্বালানি ও অন্যান্য ভাতাদি।
৪. ফিল্ড কো-অর্ডিনেটর (১৫ জন)
★ শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
★অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা এবং কম্পিউটারে অভিজ্ঞ হতে হবে।
★ বেতন ও সুযোগ-সুবিধা: শিক্ষানবিসকালে ২৪,৯০০/- টাকা থেকে ২৭,০০০/- টাকা। স্থায়ীকরণের পর ৩২,০০০/- টাকা। অন্যান্য ভাতাদি ও সুবিধা প্রযোজ্য।
৫. ফিল্ড অর্গানাইজার (১০৯ জন)
★শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি বা ৪ বছর মেয়াদি শিক্ষা সমাপনী সনদ।
★ অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৬ মাস বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
★ বেতন ও সুযোগ-সুবিধা: শিক্ষানবিসকালে ২১,৫০০/- টাকা থেকে ২২,০০০/- টাকা। স্থায়ীকরণের পর ২৭,০০০/- টাকা। অন্যান্য ভাতাদি ও সুবিধা রয়েছে।
৬. ট্রেইনি ফিল্ড স্টাফ (৪০ জন)
★ শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ.এস.সি. (HSC) পাস.
★ অভিজ্ঞতা: কোনো এনজিওতে ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালনার দক্ষতা বাড়তি সুবিধা দেবে।
★ বেতন ও সুযোগ-সুবিধা: তিন মাস প্রশিক্ষণকালে মাসিক ১২,০০০/- টাকা। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত নিয়োগের পর নির্ধারিত বেতন কাঠামো প্রযোজ্য।
এসকেএস ফাউন্ডেশন (SKS Foundation) পরিচিতি।
এসকেএস ফাউন্ডেশন একটি সুপরিচিত জাতীয় পর্যায়ের এনজিও, যা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি পরিচালনা করে আসছে।
• প্রতিষ্ঠিত: ১৯৮৭ খ্রিস্টাব্দে
• সংস্থার ধরণ: এনজিও
• প্রধান কার্যালয়ের ঠিকানা: কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা-৫৭০০, বাংলাদেশ।
• অফিসিয়াল ওয়েবসাইট: www.sks-bd.org
• ইমেইল: [email protected]
আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী
আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে নিম্নের নির্দেশাবলী অনুসরণ করে আবেদন করার জন্য বলা হচ্ছে:
• আবেদনের মাধ্যম: আপনার জীবন বৃত্তান্ত (CV) ও আবেদনপত্র অবশ্যই এসকেএস ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.sks-bd.org/career) এর মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে।
• প্রয়োজনীয় কাগজপত্র: সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
• সরাসরি আবেদন: কোনো অবস্থাতেই কুরিয়ার বা ডাকযোগে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
• বয়সসীমা: আবেদনকারীর বয়স বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত।
• লিঙ্গ: পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ০৮ নভেম্বর ২০২৫।
বিশেষ দ্রষ্টব্য: কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ প্রদর্শন ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
এই বিশাল নিয়োগের মাধ্যমে এসকেএস ফাউন্ডেশনের সাথে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে। দ্রুত ও নির্ভুলভাবে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত পদটি নিশ্চিত করুন।







