বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI) ২০২৫ সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি কোম্পানিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি হতে পারে একটি অসাধারণ সুযোগ। আজকের এই পোস্টে আমরা বিস্তারিত জানব মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, বেতন, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।
মেঘনা গ্রুপ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI) বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, যা ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই গ্রুপের অধীনে ৪০টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে — যেমন Fresh, No.1 Spices, Pure Cement, Meghna Condensed Milk, Fresh Tissue ইত্যাদি ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যা বর্তমানে ৩৫,০০০ এরও বেশি।
মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
২০২৫ সালের শুরুতেই মেঘনা গ্রুপ তাদের বিভিন্ন ইউনিটে নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত উৎপাদন, বিক্রয়, মার্কেটিং, প্রশাসন, হিসাবরক্ষণ, এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকাশ করা হয়েছে।
মেঘনা গ্রুপ পদসমূহ
মেঘনা গ্রুপ কোম্পানিতে কোন কোন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন এ বিষয়টি জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ কে কোন পদে চাকরি করবেন সেটা কিন্তু আপনার জন্য নিজের একান্ত ব্যক্তিগত বিষয়। তো যাই হোক, মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুসারে সম্ভাব্য কিছু পদ নিচে দেওয়া হলো
-
সেলস এক্সিকিউটিভ (Sales Executive)
-
অ্যাকাউন্টস অফিসার (Accounts Officer)
-
প্রোডাকশন সুপারভাইজার (Production Supervisor)
-
মার্কেটিং অফিসার (Marketing Officer)
-
ইঞ্জিনিয়ার (Mechanical / Electrical / Civil)
-
অফিস সহকারী / কম্পিউটার অপারেটর
মেঘনা গ্রুপ আবেদন যোগ্যতা
-
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের HSC, Diploma, Bachelor, বা Masters ডিগ্রি থাকতে হবে (পদের ওপর নির্ভর করে)। -
অভিজ্ঞতা:
অভিজ্ঞ ও নবীন — উভয় প্রকার প্রার্থীই আবেদন করতে পারবেন। -
বয়স সীমা:
সাধারণত ১৮ থেকে ৩২ বছর (বিশেষ ক্ষেত্রে শিথিল হতে পারে)। -
কম্পিউটার দক্ষতা:
Microsoft Office, Excel, এবং ইমেইল ব্যবহারে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
মেঘনা গ্রুপ বেতন ও সুবিধা
মেঘনা গ্রুপ কোম্পানিতে আবেদন করার আগে অনেকেই জানতে চান যে এর কোম্পানিতে কি রকম সুবিধা বা বেতন কি রকম হয়ে থাকে। এ বিষয়গুলো জেনেই অনেকেই একটি কোম্পানিতে আবেদন করে থাকে। তো যাই হোক মেঘনা গ্রুপ অফ কোম্পানিতে বেতন এর সুবিধা গুলো কি কি রয়েছে তুলে ধরা হলো।
-
আকর্ষণীয় মাসিক বেতন (পদের ওপর নির্ভরশীল)
-
দুইটি উৎসব ভাতা
-
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও ইনস্যুরেন্স সুবিধা
-
ট্রান্সপোর্ট ও লাঞ্চ সুবিধা
-
পদোন্নতির সুযোগ ও প্রশিক্ষণ সুবিধা
মেঘনা গ্রুপ আবেদন করার সময়সীমা
নির্দিষ্ট পদ অনুযায়ী শেষ তারিখ ভিন্ন হতে পারে, তবে বর্তমানে যে সময়সীমা রয়েছে সেগুলো সম্পর্কে জানা কিন্তু খুবই জরুরি, যদি নাই জানেন কোম্পানির আবেদনের তারিখ শুরু হবে এবং শেষ করব তাহলে কিন্তু আবেদনই করতে পারবেন না। তাই আবেদন করার আগে অফিসিয়াল সার্কুলারটি ভালোভাবে দেখে নিতে হবে।
আবেদন শুরুর তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫।
আবেদনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর ২০২৫।
আবেদনের মাধ্যমেঃ অনলাইনে।
মেঘনা গ্রুপ আবেদন করার নিয়ম
আবেদন করার জন্য নিচের যেকোনো একটি উপায় ব্যবহার করতে পারেন:
-
অনলাইনে আবেদন:
https://www.mgi.org.bd/career
(এটি মেঘনা গ্রুপের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল) -
ইমেইল আবেদন:
নির্দিষ্ট পদে আবেদন করতে আপনার CV পাঠাতে পারেন এই ঠিকানায় —
[email protected] -
অফলাইন আবেদন (ডাকযোগে):
নির্ধারিত ফরমে আবেদন করে আপনার সিভি পাঠাতে হবে মেঘনা গ্রুপের হেড অফিসে।
মেঘনা গ্রুপের হেড অফিসের ঠিকানা
Meghna Group of Industries (MGI)
House #15, Road #2, Sector #1,
Uttara Model Town, Dhaka-1230, Bangladesh.
মেঘনা গ্রুপ গুরুত্বপূর্ণ পরামর্শ
মেঘনা গ্রুপ অফ কোম্পানির গুরুত্বপূর্ণ কিছু পরামর্শের জন্য নিচে একটু পড়ার অনুরোধ রইল কারণ, এই কোম্পানিতে কিভাবে আপনার আবেদন কোম্পানি একসেপ্ট করবে বা কিভাবে দিলে আবেদনটি সঠিক হবে সকল বিষয়ে জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন।
-
আবেদনপত্রে অবশ্যই সঠিক মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা দিন।
-
অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
-
অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
-
মৌখিক ও লিখিত পরীক্ষা উভয়ই অনুষ্ঠিত হতে পারে।
কেন মেঘনা গ্রুপে চাকরি করবেন?
বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি শিল্প প্রতিষ্ঠান
স্থায়ী ও আকর্ষণীয় ক্যারিয়ার গঠনের সুযোগ
কর্পোরেট ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট সুবিধা
উন্নত কর্মপরিবেশ ও ন্যায্য বেতন কাঠামো
২০২৫ সালে যারা বেসরকারি প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ একটি দারুণ সুযোগ। আপনি যদি পরিশ্রমী, দক্ষ ও ক্যারিয়ারমুখী হয়ে থাকেন, তবে আজই আবেদন করে ফেলুন মেঘনা গ্রুপে আপনার স্বপ্নের চাকরির জন্য।







