Join us on Facebook

Join Now

Join us on Whatsapp

Join Now

Join us on Telegram

Join Now

Join us on YouTube

Join Now

রুরাল পাওয়ার কোম্পানি (‘RPCL’) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Rate this post

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (RPCL) হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB)-এর একটি উদ্যোগ এবং দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। ISO 9001:2015,ISO 14001:2015ও ISO 45001:2018সনদপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি দেশের বিদুৎ চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে।

RPCL বর্তমানে এর অপারেশন ও মেইনটেন্যান্স (OPERATION & MAINTENANCE-O&M) কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার জন্য একজন অত্যন্ত যোগ্য ও অভিজ্ঞ নির্বাহী পরিচালক পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করচে।

এটি একটি কৌশলগত (STRATEGIC-LEVEL) পদ যা প্রতিষ্ঠানের সামগ্রিক সফলতা ও দক্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পদ: নির্বাহী পরিচালক (অপারেশনমেইনটেন্যান্স)
​পদের সংখ্যা: ০১ (এক) টি

মূল দায়িত্ব ও কর্তব্য (Key Responsibilities)
​নির্বাহী পরিচালক (O&M) সরাসরি ব্যবস্থাপনা পরিচালকের নিকট দায়বদ্ধ থাকবেন এবং কোম্পানির সকল অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রমের সামগ্রিক তদারকি করবেন। তাঁর প্রধান দায়িত্বগুলির মধ্যে রয়েছে:

• ​ অপারেশন ও রক্ষণাবেক্ষণ কৌশল: দৈনিক অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রমের পরিকল্পনা, সমন্বয় ও তদারকি করা। প্ল্যান্টের সর্বোচ্চ ক্ষমতা নিশ্চিত করতে কৌশল এবং পদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়ন করা।

• ​ সরঞ্জাম ও সিস্টেমের উন্নয়ন: আধুনিক প্রযুক্তি ও সিস্টেম ব্যবহার করে প্ল্যান্টের সরঞ্জাম ও সম্পদের উন্নত রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ব্যবস্থা করা।

• ​ জনবল ব্যবস্থাপনা: অপারেশন ও মেইনটেন্যান্স টিমের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা।

• ​ প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ (Preventive Maintenance): বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কর্মসূচির পরিকল্পনা ও সময়সূচী প্রণয়ন এবং বাস্তবায়ন নিশ্চিত করা।

​মাননিরাপত্তা নিশ্চিতকরণ: বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে গুণগত মান (Quality Assurance), নিরাপত্তা (Safety), ও পরিবেশগত মানদণ্ড বজায় রাখা।

• ​ কৌশলগত পরিকল্পনা: স্বল্প ও দীর্ঘমেয়াদী অপারেশনাল লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা।

​★ শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা
​আবেদনকারীকে নিম্নলিখিত ন্যূনতম যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে:

​→. শিক্ষাগত যোগ্যতাঃ

• ​যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

• ​গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে, ফলাফলের মানদণ্ড বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মানুসারে হতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমমানের গ্রেড গ্রহণযোগ্য হবে না।

​★. অভিজ্ঞতাঃ
প্রার্থীর নিম্নলিখিত যেকোনো একটি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:

• ​১. সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায়: বিদ্যুৎ খাতে ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে (উপ-মহাব্যবস্থাপক- DGM বা সমমান এবং তার ঊর্ধ্বে) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

• ​২. বেসরকারি সংস্থায় (Private Sector): যদি কোনো বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকে, তবে বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে ৩ বছর সুপ্রতিষ্ঠিত সংস্থায় সিনিয়র ম্যানেজমেন্ট/নেতৃত্বের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

• ​পাওয়ার সেক্টরে অপারেশন ও মেইনটেন্যান্সের ক্ষেত্রে বাস্তব ও প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে।
• ​পাবলিক প্রকিউরমেন্ট ও সংশ্লিষ্ট আইন-কানুন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

• ​কোম্পানি আইন, শ্রম আইন, TQM, TPM, কর্পোরেট গভর্নেন্স, ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

• ​সরকারের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি বিনিয়োগকারীদের সাথে আলোচনার দক্ষতা ও ব্যবসায়িক জ্ঞান (Business Acumen) একটি অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে।

বয়সসীমাচুক্তির মেয়াদঃ

• ​বয়স:
• ​ন্যূনতম: ৪৫ বছর
• ​সর্বোচ্চ: ৬০ বছর (আবেদনের শেষ তারিখে)
• ​চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা যোগ্য প্রার্থীর ক্ষেত্রে তার সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত আরও দুই মেয়াদে (প্রতি মেয়াদ ৩ বছর) বাড়ানো যেতে পারে।

বেতন ও ভাতাদি
• ​বেসিক পে: মাসিক ৳ ১,৪৯,০০০.০০ (এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা)।

• ​এছাড়াও, কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা যেমন – হাউস রেন্ট (বেসিকের ৫০%), উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, চিকিৎসা সুবিধা, ছুটি এনক্যাশমেন্ট এবং পরিবহন ভাতা প্রদান করা হবে। বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হতে পারে।

★আবেদন প্রক্রিয়াঃ
​আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে হবে:

​১. ফর্ম সংগ্রহ: RPCL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.rpcl.gov.bd থেকে নির্ধারিত আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে।

​২. ফর্ম পূরণ ও সংযুক্তি: আবেদন ফর্মটি পূরণ করে, সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র (NID), সকল একাডেমিক ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র দেখাতে হবে।

​৩. জমা দেওয়া: পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র অফিস চলাকালীন (সকাল ৯:০০টা থেকে বিকাল ৫:০০টা) ১৮ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে:

​জিএম (এইচআর ও অ্যাডমিন) অ্যাডল.,
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (RPCL),
লেভেল-৪, প্লট নং- ৫২, রোড নং- ২/এ, ব্লক-বি, নিকেতন, গুলশান, ঢাকা- ১২১২।

​আবেদন ফি: এই পদে আবেদনের জন্য কোনো আবেদন ফি-র প্রয়োজন নেই।

বিশেষ দ্রষ্টব্য: খামের উপরে অবশ্যই “নির্বাহী পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) পদের জন্য আবেদন” স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
​RPCL কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন বাতিল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার অধিকার সংরক্ষণ করে।

Related Posts

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

চট্রগ্রাম সিটি কর্পোরেশন (CCC) নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment