পরিকল্পনা বিভাগের রাজস্ব খাতভুক্ত,স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন প্ল্যাটফর্মে আবেদনপএ আহবান করা যাচ্ছে। এই নিয়োগের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে কাজ করার এক চমৎকার, সুযোগ তৈরি হয়েছে, নিচে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিবরণ, ও শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশদভাবে তুলে ধরা হলো
১. পদের নাম ও সংখ্যা, গ্রেড এবং বেতন স্কেল
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৪ (চার) টি ভিন্ন ক্যাটাগরিতে ৬৫ (পঁয়ষট্টি) জন জনবল নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন।
★. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
এই পদে লোকবল নিয়োগ করা হবে ১০ (দশ) টি। এটি সরকারি বেতন স্কেলের ১৩তম গ্রেডের একটি পদ, যার বেতন স্কেল হলো ১১,০০০/- টাকা থেকে ২৬,৫৯০/- টাকা।
★. কম্পিউটার অপারেটর
এই পদে লোকবল নিয়োগ করা হবে ০৪ (চার) টি। এটিও সরকারি বেতন স্কেলের ১৩তম গ্রেডের পদ, যার বেতন স্কেল সাঁট-মুদ্রাক্ষরিক পদের অনুরূপ।
★. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এই পদে লোকবল নিয়োগ করা হবে ১১ (এগারো) টি। এটি সরকারি বেতন স্কেলের ১৬তম গ্রেডের একটি পদ, যার বেতন স্কেল ৯,৩০০/- টাকা থেকে ২২,৪৯০/- টাকা।
★. অফিস সহায়ক
এই পদে লোকবল নিয়োগ করা হবে ২০ (বিশ) টি। এটি সরকারি বেতন স্কেলের ২০তম গ্রেডের পদ, যার বেতন স্কেল ৮,২৫০/- টাকা থেকে ২০,০১০/- টাকা।
Also Read
২. পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৩ ও ১৬)
এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ সনদ থাকতে হবে। এছাড়াও, কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং বিশেষ করে অফিস প্রোগ্রামের (যেমন: এমএস-ওয়ার্ড, ই-মেইল এবং ফ্যাক্স) অভিজ্ঞতা থাকা অপরিহার্য।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: এই মর্যাদাপূর্ণ পদটিতে আবেদনের জন্য একজন প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। দক্ষতার ক্ষেত্রে, সাঁটলিপিতে তার গতি ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ হতে হবে। সেই সাথে, কম্পিউটার টাইপিং-এর গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
→অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক:
এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা তুলনামূলকভাবে শিথিল। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টাইপিং-এর ক্ষেত্রে, বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রেই প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ গতি থাকা বাধ্যতামূলক।
কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
এই পদের জন্য বিজ্ঞান বিষয়ে উচ্চতর জ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। টাইপিং-এর গতি বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রেই প্রতি মিনিটে কমপক্ষে ২৫ শব্দ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি, প্রার্থীকে অবশ্যই ওয়ার্ড-প্রসেসিং সম্পর্কিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।
অফিস সহায়ক (গ্রেড-২০)
পরিকল্পনা বিভাগে কাজ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চতুর্থ শ্রেণির পদ। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩. আবেদনের সাধারণ শর্তাবলী ও গুরুত্বপূর্ণ তথ্যাদি
জাতীয়তা ও স্থায়ীত্ব:
প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
জেলা কোটা: বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা এই পদগুলোতে আবেদন করার সুযোগ পাবেন।
বয়সসীমা:
প্রার্থীর বয়স ০১ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুযায়ী বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকুরিরত প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি ছাড়পত্র (NOC)-এর মূল কপি জমা দিতে হবে।
★পরীক্ষা পদ্ধতি:
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষা এবং তাতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা দিতে হবে। অফিস সহায়ক পদে শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
৪. অনলাইন আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে:
অনলাইন আবেদন শুরু: ০৫ নভেম্বর ২০২৫ খ্রি., সকাল ৯:০০ টা থেকে আবেদন শুরু হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৫ খ্রি., বিকাল ৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
ওয়েবসাইট: আবেদনপত্র শুধুমাত্র http://plandiv.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএস-এর মাধ্যমে ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।
↓
→পরিকল্পনা বিভাগে ক্যারিয়ার গড়ার এই সুযোগটি সদ্ব্যবহার করার জন্য সকল যোগ্য প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন..







