বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি (BREB) প্রতি বছরই দেশের বিভিন্ন স্থানে জনবল নিয়োগ দিয়ে থাকে। যারা সরকারি বা আধা-সরকারি চাকরিতে আগ্রহী, তাদের জন্য পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ একটি দারুণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা আলোচনা করব ২০২৫ সালের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা, যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।
পল্লী বিদ্যুৎ সমিতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি (BREB) মূলত দেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রতিষ্ঠানটির অধীনে ৮০টিরও বেশি আঞ্চলিক সমিতি কাজ করছে। তাই যারা গ্রামীণ উন্নয়নে অবদান রাখতে চান এবং স্থায়ী ও সম্মানজনক চাকরি খুঁজছেন, তাদের জন্য পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ একটি সুবর্ণ সুযোগ।
পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
একটি প্রতিষ্ঠানে চাকরি করার ক্ষেত্রে কিন্তু একটি নিয়ম বা কিছু সীমাবদ্ধতা থাকে যেমন চাকরির ক্ষেত্রে বয়স, অভিজ্ঞতা সম্পর্কে ও সার্টিফিকেট এর বিষয়। এগুলো ছাড়া কিন্তু বর্তমানে চাকরি করা একেবারেই অসম্ভব একটা বিষয়। তো পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তির যে বিস্তারিত বিষয়গুলো রয়েছে সেগুলো নিচ থেকে দেখে নিন।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি (BREB) |
| চাকরির ধরণ | সরকারি / স্থায়ী |
| বিজ্ঞপ্তি প্রকাশের সাল | ২০২৫ |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক |
| বেতন স্কেল | সরকারি বেতন কাঠামো অনুযায়ী |
| কর্মস্থল | সারাদেশের বিভিন্ন জেলা |
| আবেদনের মাধ্যম | অনলাইন (brebhr.teletalk.com.bd) |
পল্লী বিদ্যুৎ নিয়োগের সময়সীমা
পল্লী বিদ্যুৎ অফিসে নিয়োগের সময়সীমা সম্পর্কে কিন্তু জানা অত্যন্ত জরুরি কারণ, যদি নাই জানেন যে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ শুরু কবে এবং শেষ কবে তাহলে কিন্তু এই বিদ্যুৎ অফিসে আবেদন করতেও পারবেন না এবং কি চাকরির করার কোন সম্ভাবনা থাকবে না। তো যাই হোক, চলুন নিচ থেকে দেখে নেয়া যাক পল্লী বিদ্যুৎ নিয়োগের সময়সীমা সম্পর্কে,
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : অক্টোবর ২০২৫
অনলাইনে আবেদন শুরুর তারিখ : ২৩ অক্টোবর ২০২৫
Also Read
অনলাইনে আবেদনের শেষ তারিখ : ২০ নভেম্বর ২০২৫
পল্লী বিদ্যুৎ নিয়োগের পদসমূহ
পল্লী বিদ্যুৎ নিয়োগের পদ সমূহ সম্পর্কে চাকরি করার ক্ষেত্রে অবশ্যই জানা জরুরি। কারণ কোন পদে চাকরির নিয়োগ দেয়া হয়েছে আপনার সাথে সেই নিয়োগের পদের সাথে যদি না মিল থাকে তাহলে কিন্তু আবেদন করে কোন লাভ হবে না। তো তাহলে, ২০২৫ সালের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নলিখিত পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হতে পারে:
-
লাইনম্যান / সহকারী লাইনম্যান
-
মিটার রিডার কাম ম্যাসেঞ্জার
-
ড্রাইভার
-
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
-
হিসাব সহকারী
-
টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল)
-
স্টোর কিপার
প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।
পল্লী বিদ্যুৎ শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী আবেদন করার জন্য সাধারণত নিচের যোগ্যতাগুলো প্রয়োজন হতে পারে –
-
এসএসসি / এইচএসসি / ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং / স্নাতক পাস।
-
বয়সসীমা সাধারণত ১৮ থেকে ৩০ বছর (সরকারি নিয়ম অনুযায়ী)।
-
মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
পল্লী বিদ্যুৎআবেদন প্রক্রিয়া
পল্লী বিদ্যুৎ নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। নিচে ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া দেওয়া হলো
-
ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট
-
আপনার পছন্দের পদ নির্বাচন করুন।
-
সঠিক তথ্য দিয়ে অনলাইন ফর্ম পূরণ করুন।
-
ছবি (300×300) এবং স্বাক্ষর (300×80) আপলোড করুন।
-
আবেদন সম্পন্ন হলে একটি User ID পাবেন।
-
Teletalk সিম থেকে SMS পাঠিয়ে আবেদন ফি প্রদান করুন।
যদি আপনি বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি শিল্প প্রতিষ্ঠানে স্থায়ী চাকরির সুযোগ খুঁজে থাকেন, তবে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ আপনার জন্য একটি চমৎকার সুযোগ। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও প্রশাসনিক ক্ষেত্রে যারা কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি হতে পারে ক্যারিয়ারের মোড় ঘোরানোর পথ।







